TurfBook: অনলাইন বুকিং, ডুপ্লিকেট বুকিং প্রতিরোধ, OTP ও বুকিং নিশ্চিতকরণ SMS, তাৎক্ষণিক অ্যাপ নোটিফিকেশন, প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা, QR চেক-ইন, কম্বো প্যাকেজ ও bKash API সাপোর্ট।
TurfBook

বাংলাদেশের জন্য টার্ফ ও স্পোর্টস ফ্যাসিলিটি অনলাইন বুকিং সিস্টেম

কাস্টমাররা আপনার ব্র্যান্ডেড পাবলিক পেজ বা মোবাইল অ্যাপ থেকে স্লট, কম্বো প্যাকেজ, ট্রেনিং ভর্তি বা টুর্নামেন্ট এন্ট্রি নিতে পারবে, আর আপনার টিম ওয়েব ড্যাশবোর্ড ও অপারেটর অ্যাপ থেকে পেমেন্ট, অ্যাটেনডেন্স, রিসোর্স, কালেকশন ও রিপোর্ট পরিচালনা করবে।

স্পোর্টস ফ্যাসিলিটি অপারেটর ও বুকারদের জন্য এক সিস্টেম

ফুটবল টার্ফ, সুইমিং পুল, কোর্ট, টেবিল, লেন, রেন্টাল এবং কাস্টমার ফলোআপ সাপোর্টসহ বুকিং ও ম্যানেজমেন্ট সিস্টেম।

অনলাইন বুকিং স্লট, প্যাকেজ, ট্রেনিং ও টুর্নামেন্টের ব্র্যান্ডেড পেজ। মোবাইল OTP, অনলাইন bKash বা ম্যানুয়াল ওয়ালেট পেমেন্ট এবং ডাউনলোডযোগ্য রসিদসহ।
অপারেটর অ্যাপ Android বা iPhone থেকে বুকিং, পেমেন্ট, ট্রেনিং পার্টিসিপেন্ট, অ্যাটেনডেন্স, প্যাকেজ, টুর্নামেন্ট, রিপোর্ট, শিডিউল, ব্লকড ডেট ও স্টাফ কন্ট্রোল পরিচালনা করুন।
অ্যালার্ট বুকিং, পেমেন্ট, ট্রেনিং সেশন, অ্যাটেনডেন্স, ডিউ এবং মাসিক রিনিউয়ের জন্য SMS, ইমেইল ও অ্যাপ পুশ নোটিফিকেশন, সাথে অ্যাকাউন্টভিত্তিক কন্ট্রোল।
পেমেন্ট ক্যাশ, একাধিক bKash/Nagad receiving account, অনলাইন bKash, আংশিক পেমেন্ট ও বকেয়া ট্র্যাক করুন। ভেরিফাইড টাকা, reversal ও সংশোধনের ইতিহাস রাখুন।
ডুপ্লিকেট বুকিং প্রতিরোধ সপ্তাহভিত্তিক স্লট বা সেশন, ভ্যারিয়েবল রেট, মিনিমাম বুকিং অ্যামাউন্ট, ব্লকড ডেট, ডুপ্লিকেট বুকিং প্রটেকশন এবং অ্যাকাউন্টভিত্তিক মোবাইল ব্ল্যাকলিস্ট।
রিপোর্ট বুকিং, ইনকাম, খরচ, অ্যাকসেসরিজ, কাস্টমার, লয়্যালটি ও ট্রেনিং রিপোর্ট, PDF ডাউনলোড, সার্টিফিকেট, PDF ইমেইল ও CSV এক্সপোর্টসহ।
কালেকশন Cash, bKash ও Nagad-এ কে কত টাকা সংগ্রহ করেছেন দেখুন। পেমেন্টের তারিখ অনুযায়ী হিসাব মেলান, অথবা Booking Collections-এ নির্বাচিত দিনের বুকিংয়ের সব ভেরিফাইড পেমেন্ট দেখুন।
অ্যাকসেসরিজ ও সার্ভিস ইকুইপমেন্ট ভাড়ার পাশাপাশি ক্যামেরা সেটআপ বা লাইভ সম্প্রচারের মতো ঐচ্ছিক সেবা দিন। অনলাইন ও ডিরেক্ট বুকিংয়ে অতিরিক্ত চার্জ স্পষ্টভাবে দেখান।
QR, স্টিকার ও ব্যানার ফ্যাসিলিটি লোগো, যোগাযোগ ও পেমেন্ট তথ্যসহ পাবলিক পেজ QR, A4 স্টিকার, ২ ফুট ব্যানার এবং অ্যাপ ডাউনলোড স্টিকার ডাউনলোড করুন।

শুধু একক স্লট বুকিং নয়

একই ফ্যাসিলিটি অ্যাকাউন্ট থেকে একাধিক রিসোর্স, কম্বো প্যাকেজ, নিয়মিত ট্রেনিং, টুর্নামেন্ট এবং দৈনিক হিসাব পরিচালনা করুন।

দিন ও সপ্তাহের বুকিং ক্যালেন্ডার সব রিসোর্সের সময়সূচি একসাথে দেখুন, নিশ্চিত বা অপেক্ষমাণ বুকিং ফিল্টার করুন এবং বিস্তারিত খুলুন। রাত পেরোনো বুকিং ও পুলের অংশগ্রহণকারীর সংখ্যাও দেখা যায়।
PDF ও POS রসিদ রিকোয়েস্ট জমা বা অনলাইনে পেমেন্টের পর কাস্টমার রসিদ ডাউনলোড করেন। সুবিধাটি চালু থাকলে স্টাফ ওয়েবসাইট বা অ্যাপে সংযুক্ত উপযুক্ত প্রিন্টার, SUNMI-সহ, দিয়ে ৫৮/৮০ মিমি রসিদ প্রিন্ট করেন।
QR প্রবেশ ও চেক-ইন ইতিহাস বিশেষ করে সুইমিং পুলের প্রবেশ নিয়ন্ত্রণ সহজ করুন। চালু থাকলে অ্যাপ বা USB স্ক্যানারে রসিদের QR স্ক্যান করে বুকিং যাচাই ও প্রবেশ রেকর্ড করুন; স্টাফের নাম ও সময়সহ ইতিহাস দেখুন।
নিয়মিত কাস্টমারের পুনরাবৃত্ত বুকিং শুরু ও শেষ তারিখের মধ্যে প্রতিদিন, নির্বাচিত বার বা এক সপ্তাহ পরপর একাধিক স্লট বুক করুন। সুবিধাটি চালু থাকলে আগে রেট ও অ্যাডভান্স দেখুন, সংঘর্ষ বাদ দিন এবং পরে পুরো ব্যাচ পরিচালনা করুন।
সময় ও রেটের স্বাধীনতা প্রতি ৩০ মিনিটে শুরু হওয়া নির্ধারিত ৬০/৯০/১২০ মিনিটের অপশন এবং দিন ও সময়ভিত্তিক রেট দিন। অনুমতিপ্রাপ্ত স্টাফ খালি সময় যাচাই করে উপযুক্ত বুকিংয়ের মেয়াদ বাড়াতে পারেন।
কুপন ও বিশেষ দিনের অফার ফ্যাসিলিটি, রিসোর্স বা নির্বাচিত স্লটের জন্য ব্যবহারসীমাসহ কুপন তৈরি ও ফলাফল দেখুন। ছুটি বা বিশেষ তারিখের রেট দিন; আগের বুকিংয়ের সংরক্ষিত দাম অপরিবর্তিত থাকবে।
কাস্টমার লয়্যালটি পয়েন্ট মোবাইল নম্বরভিত্তিক পয়েন্ট দিন। রিসোর্স অনুযায়ী অর্জন ও ব্যবহারের নিয়ম সেট করুন; পূর্ণ পেমেন্ট ও স্লট শেষে পয়েন্ট ব্যবহারযোগ্য হয়। ব্যবহারের আগে কাস্টমার মোবাইল যাচাই করেন।
দ্রুত সুইমিং পুল রিসেপশন নিজস্ব সময় ও প্রাপ্তবয়স্ক, শিক্ষার্থী, শিশুর সংখ্যা দিয়ে বুকিং নিন। Faster মোডে চালু পেমেন্ট মেথডের টাকা একসাথে যোগ হয়; একই ফর্মে থেকে বুকিং তৈরি ও প্রিন্ট করা যায়।
পেমেন্ট অ্যাকাউন্টের হিসাব মেলানো তারিখসহ প্রারম্ভিক ব্যালেন্স দিন, অ্যাকাউন্টে বরাদ্দ আয়-ব্যয় ও বরাদ্দহীন এন্ট্রি দেখুন। ওয়েব ও অ্যাপ থেকে অ্যাকাউন্টভিত্তিক PDF রিপোর্ট নিন।
টুর্নামেন্ট একবারের বা সপ্তাহভিত্তিক পুনরাবৃত্ত টুর্নামেন্ট তৈরি, প্রিসেট টিম নাম, তারিখভিত্তিক রেজিস্ট্রেশন পেজ, ঐচ্ছিক ভিডিও লিংক, এন্ট্রি পেমেন্ট এবং knockout বা round-robin fixture তৈরি করুন।
প্যাকেজ বুকিং রিসোর্স বা সময় ব্লক একসাথে দিন, ম্যাচ করা স্লট থেকে বাল্ক প্যাকেজ তৈরি করুন, অন্তর্ভুক্ত ও অতিরিক্ত মানুষের দাম এবং ঐচ্ছিক fixed বা percentage discount slab সেট করুন।
ট্রেনিং প্রোগ্রাম মাঠ বা পুলে ট্রেনিং পরিচালনা করুন: ঐচ্ছিক এককালীন ভর্তি ফি, ভর্তি-ডিসকাউন্ট, উপস্থিতি, বকেয়া ও রিমাইন্ডার। নিজস্ব লোগো, স্বাক্ষর ও যাচাইয়ের QR-সহ ঐচ্ছিক সার্টিফিকেট দিন।
ব্র্যান্ডেড পাবলিক পেজ প্ল্যাটফর্ম সেটিংসে Simple, Dark বা Glassy থিম, কাস্টম স্টাইল, নিজস্ব লোগো ও ডোমেইন ব্যবহার করুন। ছবি/YouTube গ্যালারি ও ঐচ্ছিক প্রচারণার ব্যানার যোগ করুন।
খরচ ব্যবস্থাপনা ফ্যাসিলিটির খরচ রেকর্ড করুন, ক্যাটাগরি/রিসোর্স অনুযায়ী ফিল্টার করুন এবং হিসাবের জন্য খরচ রিপোর্ট ইমেইল বা ডাউনলোড করুন।
ফ্লেক্সিবল প্ল্যাটফর্ম ফি নির্ধারিত প্রতি-বুকিং ফি অথবা রিসোর্স/পুরো ফ্যাসিলিটির মাসিক কভারেজ ব্যবহার করুন। ওয়েব ও অ্যাপে ব্যবহার, রিনিউয়ের তারিখ ও গ্রেস স্ট্যাটাস দেখুন।
সহজ খরচ

প্রিপেইড ক্রেডিট ও ফ্লেক্সিবল ব্যবহার ফি

নির্ধারিত fixed বা percentage চার্জ, ডিরেক্ট ও কাস্টমার বুকিংয়ের আলাদা ফি অথবা রিসোর্স/পুরো ফ্যাসিলিটির মাসিক কভারেজ ব্যবহার করুন। ওয়েব ও অ্যাপে আপনার নির্ধারিত ফি ও রিনিউ স্ট্যাটাস দেখুন।

প্লাটফর্ম ফি ১৫ টাকা ১০ টাকা প্রতি স্লট বুকিং
প্রিপেইড ক্রেডিট অনলাইনে ক্রেডিট কিনুন বা ম্যানেজমেন্ট থেকে যোগ করুন, তারপর ফি স্ক্রিনে প্রতিটি বুকিং চার্জ ট্র্যাক করুন।
SMS অ্যালার্ট ফ্যাসিলিটির সেটিংস অনুযায়ী প্রতি SMS পার্টের চার্জ প্রযোজ্য। বুকিং OTP চালু রেখে রিসোর্সের notification SMS বন্ধ করা যায়।
পাবলিক পেজ + QR প্রতিটি ফ্যাসিলিটি নিজস্ব বুকিং URL পায়, প্রিন্ট বা সোশ্যাল পোস্টের জন্য ডাউনলোডযোগ্য QR কোড, A4 স্টিকার এবং ২ ফুট ব্যানারসহ।

কিভাবে কাজ করে

অনলাইন বুকিং রিকোয়েস্ট থেকে কনফার্মড স্লট বা সেশন, পেমেন্ট ফলোআপ এবং রিপোর্ট পর্যন্ত কয়েকটি পরিষ্কার ধাপ।

1 ফ্যাসিলিটি সেটআপ তৈরি

ফ্যাসিলিটি তথ্য, ব্র্যান্ডিং, ওয়ালেট নম্বর, custom domain, resource, weekly slot, rate, minimum payment, combo package, training schedule, accessory এবং blocked date যোগ করুন।

2 বুকিং গ্রহণ

কাস্টমার বুকিং বেছে মোবাইল OTP যাচাই করে চালু পেমেন্ট পদ্ধতি ব্যবহার করেন। উপযুক্ত কাস্টমার বাকি টাকা দেওয়ার আগে পয়েন্ট ব্যবহার করতে পারেন।

3 ওয়েব বা অ্যাপ থেকে ম্যানেজ

অ্যাডমিন ও ম্যানেজার booking confirm, direct booking, payment receive, training participant ও attendance manage এবং web বা app থেকে due monitor করতে পারে।

4 রিপোর্ট দেখুন

তারিখ অনুযায়ী booking value, collection, verified payment, expense, customer, training progress এবং pending due track করুন।

বাস্তব বুকিং ডেস্ক কাজের জন্য তৈরি

TurfBook দৈনন্দিন কাজ সহজ রাখে: branded booking page, multi-slot ও combo booking, training admission ও attendance, tournament, OTP, fast search, payment, due, expense, collection এবং operator notification।

নাম, মোবাইল বা বুকিং ID দিয়ে বুকিং খুঁজুন
চলমান, আসন্ন এবং ডিউ বুকিং হাইলাইট করুন
সমস্যাজনক মোবাইল নম্বর ফ্যাসিলিটিভিত্তিক বা পুরো সিস্টেমে ব্লক করুন
চালু থাকলে কাস্টমারকে SMS/ইমেইল আপডেট পাঠান
ফ্যাসিলিটি অ্যাডমিনকে স্টাফ অ্যাকাউন্ট ও ফ্যাসিলিটি অ্যাক্সেস ম্যানেজ করতে দিন
পেমেন্ট মেথড অনুযায়ী ভেরিফাইড কালেকশন দেখুন
বুকিং ও রিপোর্টে রেন্টাল অ্যাকসেসরিজ যোগ করুন
অনলাইন বুকিংয়ের জন্য QR স্টিকার ও ব্যানার প্রিন্ট করুন
Training cohort, attendance, remaining session, participant payment ও certificate track করুন
অভ্যন্তরীণ বুকিং নোট রাখুন এবং অনুমতি অনুযায়ী স্টাফের কাজের ইতিহাস দেখুন
একাধিক দিনের পছন্দের খালি স্লট দিয়ে শেয়ারযোগ্য Facebook পোস্টের ছবি তৈরি করুন

সাধারণ প্রশ্ন

বাংলাদেশে TurfBook দিয়ে স্পোর্টস ফ্যাসিলিটি চালুর আগে সাধারণ প্রশ্ন।

স্টাফ কি ক্যালেন্ডারে বুকিং দেখতে পারবেন?

হ্যাঁ। ওয়েবসাইট ও অ্যাপের বুকিং ক্যালেন্ডার Week view-এ খোলে। Day view, রিসোর্স ও স্ট্যাটাস ফিল্টার, প্রতিদিনের সংখ্যা এবং বুকিংয়ের বিস্তারিত খোলার সুবিধা আছে।

পুলে নিজস্ব সময় ও বয়সভেদে আলাদা রেটে বুকিং নেওয়া যাবে?

হ্যাঁ। Custom time-এ জনপ্রতি ঘণ্টার রেট বা ম্যানুয়াল দাম ব্যবহার করা যায়। ঐচ্ছিক Faster মোডে নাম, লোকসংখ্যা ও মেথডভিত্তিক পেমেন্ট দিন; যোগফলই সম্পূর্ণ পরিশোধিত বুকিংয়ের মোট। তৈরি ও প্রিন্টের পর একই ফর্মে পরের কাস্টমারের বুকিং নিন।

কাস্টমার কীভাবে লয়্যালটি পয়েন্ট পাবেন ও ব্যবহার করবেন?

প্ল্যাটফর্ম ফ্যাসিলিটিতে পয়েন্ট চালু করে; অনুমতিপ্রাপ্ত কর্মীরা রিসোর্সের নিয়ম সেট করেন এবং পয়েন্ট অর্জনের জন্য মেম্বার কার্ড আবশ্যক করতে পারেন। পূর্ণ পেমেন্ট ও স্লট শেষে পয়েন্ট ব্যবহারযোগ্য হয়। Self-booking-এ আগে মোবাইল যাচাই করে ব্যালেন্স দেখা ও পয়েন্ট বেছে নেওয়া যায়। মেম্বার কার্ড যুক্ত থাকলে তার নম্বর দিতে হয়; না থাকলে বাড়তি OTP লাগে না।

প্রতিটি receiving account-এর হিসাব আলাদা মেলানো যাবে?

হ্যাঁ। তারিখসহ opening balance, বরাদ্দ পেমেন্ট, খরচ, reversal ও unassigned entry দেখা যায়। অ্যাকাউন্ট, মেথড ও তারিখ দিয়ে reconciliation report ফিল্টার করে PDF নিন। Recorded balance TurfBook-এর এন্ট্রির হিসাব, ব্যাংক বা ওয়ালেটের সরাসরি ব্যালেন্স নয়।

কাস্টমার রসিদ ডাউনলোড ও স্টাফ প্রিন্ট করতে পারবেন?

কাস্টমার booking receipt পেজ থেকে PDF ডাউনলোড করতে পারেন। রিকোয়েস্ট জমা মানেই বুকিং নিশ্চিত নয়। Receipt printing চালু থাকলে স্টাফ ব্রাউজার, উপযুক্ত Bluetooth প্রিন্টার বা সমর্থিত SUNMI V2/V3-এর বিল্ট-ইন প্রিন্টারে বুকিং/পেমেন্ট রসিদ প্রিন্ট করতে পারেন।

রসিদ স্ক্যান করলেই কি প্রবেশ বা পেমেন্ট রেকর্ড হয়?

না। স্টাফ স্ক্যানের পর উপযুক্ত নিশ্চিত স্লট যাচাই করে সব অংশগ্রহণকারীর প্রবেশ স্পষ্টভাবে অনুমোদন করেন। এতে পেমেন্ট বা ট্রেনিং উপস্থিতি রেকর্ড হয় না। মেয়াদ শেষ হওয়া অব্যবহৃত স্লট প্রকৃত check-in থেকে আলাদা auto-closed হিসেবে দেখা যায়।

প্রতিটি তারিখ আলাদা না লিখে নিয়মিত কাস্টমারের বুকিং করা যাবে?

হ্যাঁ, repeated bookings চালু থাকলে শুরু/শেষ তারিখ, বার ও প্রতিদিনের এক বা একাধিক স্লট বেছে নিন। সংঘর্ষ ও মোট হিসাব দেখে confirmed বুকিং তৈরি করুন। লেখা cash advance প্রতিটি স্লটে প্রযোজ্য, পুরো ব্যাচে একবার নয়।

কাস্টমার সময়সীমা বেছে নিতে ও পরে বাড়াতে পারবেন?

হ্যাঁ, রিসোর্সে flexible pricing চালু থাকলে প্রতি ৩০ মিনিটে শুরু হওয়া নির্ধারিত ৬০/৯০/১২০ মিনিটের অপশন পাওয়া যায়। অনুমতিপ্রাপ্ত স্টাফ খালি সময় ও অতিরিক্ত বকেয়া যাচাই করে উপযুক্ত একক বুকিংয়ের মেয়াদ বাড়াতে পারেন।

এক দিনের বুকিংয়ের সব পেমেন্ট একসাথে দেখা যাবে?

হ্যাঁ। ঐচ্ছিক Booking Collections পেজে নির্বাচিত স্লট-তারিখের বুকিংয়ের আগে বা পরে পাওয়া সব ভেরিফাইড পেমেন্ট সংগ্রহকারী ও মেথড অনুযায়ী দেখা যায়। সাধারণ Collections পেমেন্টের তারিখ অনুযায়ী থাকে।

প্রতিটি ফ্যাসিলিটির কি আলাদা বুকিং পেজ থাকবে?

হ্যাঁ। প্রতিটি ফ্যাসিলিটির নিজস্ব বুকিং URL ও ঐচ্ছিক কাস্টম ডোমেইন থাকে। প্ল্যাটফর্ম Simple, Dark বা Glassy, custom CSS, background image এবং প্রচারণার ব্যানার চালু করতে পারে। ছবি ও YouTube ভিডিও আলাদা Gallery পেজে থাকে।

কাস্টমাররা কি মোবাইল অ্যাপ ব্যবহার করতে পারবে?

হ্যাঁ। বুকাররা মোবাইল OTP দিয়ে লগইন করতে, নিজের নাম ও ঠিকানা সেভ করতে, ফ্যাসিলিটি ব্রাউজ করতে এবং নিজের বুকিং হিস্টোরি দেখতে পারে।

বুকারদের কি পাসওয়ার্ড দরকার?

না। বুকাররা OTP লগইন ব্যবহার করে এবং অ্যাপে ৩০ দিনের রোলিং সেশন থাকে, তাই বুকিং দ্রুত থাকে এবং পাসওয়ার্ড সাপোর্ট দরকার হয় না।

অপারেটররা কি ডিরেক্ট বুকিং নিতে পারবে?

হ্যাঁ। অ্যাডমিন ও ম্যানেজার ডিরেক্ট বুকিং তৈরি করতে, ক্যাশ বা পারশিয়াল পেমেন্ট নিতে এবং কে বুকিং করেছে তা রেকর্ড করতে পারে।

দিনভেদে কি স্লট বা সেশন আলাদা করা যাবে?

হ্যাঁ। নির্দিষ্ট সপ্তাহের দিন অনুযায়ী স্লট বা সেশন, রেট এবং মিনিমাম বুকিং অ্যামাউন্ট সেট করা যায়।

একটি অ্যাকাউন্টে কি বিভিন্ন ধরনের রিসোর্স পরিচালনা করা যাবে?

হ্যাঁ। ফুটবল মাঠ, সুইমিং পুল, কোর্ট, টেবিল, বোর্ড, লেন বা অন্যান্য বুকযোগ্য রিসোর্স পরিচালনা করা যায়, সাথে রিসোর্স visibility, grouping, wallet number এবং fee rule থাকতে পারে।

TurfBook কিভাবে ডুপ্লিকেট বুকিং প্রতিরোধ করে?

কোনো স্লট বুকড, হোল্ড বা ব্লক থাকলে TurfBook সেটি নতুন কাস্টমার ও অপারেটর বুকিংয়ের জন্য অ্যাভেইলেবল রাখে না।

কোনো মোবাইল নম্বর বুকিং থেকে ব্লক করা যাবে?

হ্যাঁ। ফ্যাসিলিটি অ্যাডমিন নিজের অ্যাকাউন্টের জন্য মোবাইল নম্বর ব্ল্যাকলিস্ট করতে পারে, আর প্ল্যাটফর্ম ইউজার পুরো সিস্টেমে OTP ও বুকিং রিকোয়েস্ট বন্ধ করতে পারে।

অপারেটররা কি পারশিয়াল পেমেন্ট ও ডিউ ট্র্যাক করতে পারবে?

হ্যাঁ। TurfBook বুকিং ও রিপোর্টে ক্যাশ, bKash, Nagad, optional online bKash gateway checkout, পারশিয়াল পেমেন্ট, ভেরিফাইড পেমেন্ট এবং ডিউ অ্যামাউন্ট ট্র্যাক করে।

মোবাইল নোটিফিকেশন সাপোর্ট আছে?

হ্যাঁ। অপারেটর অ্যাপে বুকিং ও পেমেন্ট ইভেন্টের জন্য ক্যাটাগরি কন্ট্রোলসহ পুশ অ্যালার্ট আছে।

বুকিংয়ের সাথে ভেস্ট বা অ্যাকসেসরিজ ভাড়া দেয়া যাবে?

হ্যাঁ। ফ্যাসিলিটি অনুযায়ী অ্যাকসেসরিজ চালু করে ইউনিট বা প্লেয়ার সংখ্যা অনুযায়ী দাম সেট করা যায় এবং পাবলিক বা ডিরেক্ট বুকিংয়ে যোগ করা যায়।

কী কী রিপোর্ট পাওয়া যাবে?

বুকিং, ইনকাম, কালেকশন, খরচ, কাস্টমার, ট্রেনিং ও কুপনের ফলাফল দেখুন। Account reconciliation ও Booking Collections-এ আলাদা হিসাব পাওয়া যায়; অনুমতি অনুযায়ী PDF ডাউনলোড ও সমর্থিত ইমেইল এক্সপোর্ট আছে। ওয়েবসাইটে কাস্টমার ও লয়্যালটি রিপোর্টের CSV ডাউনলোডও আছে।

নিয়মিত ট্রেনিং প্রোগ্রাম চালানো যাবে?

হ্যাঁ, উপযুক্ত মাঠ ও পুল রিসোর্সে। সাপ্তাহিক সেশন, অংশগ্রহণকারী ও অভিভাবকের তথ্য, প্রতি ভর্তি/অংশগ্রহণকারীর ঐচ্ছিক এককালীন ফি, ভর্তি-ডিসকাউন্ট, উপস্থিতি ও বকেয়া পরিচালনা করুন। সমাপনী সার্টিফিকেট ঐচ্ছিক এবং ইস্যুর আলাদা ফি আছে।

সাপোর্ট

শুরু করতে সাহায্য লাগবে?

বাংলাদেশে অ্যাকাউন্ট সেটআপ, অ্যাপ ইনস্টলেশন এবং অপারেটর অনবোর্ডিংয়ের জন্য TurfBook সাপোর্টের সাথে কথা বলুন।

প্রস্তুত করেছে QIT Solutions